নাটোরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি ও লালপুর সংবাদদাতা

নাটোরে রবিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহত হচ্ছে নাটোর সদরের আমহাটি এলাকার শাহজাহান মিয়ার ছেলে জুয়েল (৩০)। নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বিষয়টি জিআরপি পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অপরদিকে একইদিন নাটোরের লালপুরে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আসকান আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। উপজেলার চংধুপইল ইউপির বাওড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।