রাঙ্গামাটিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

রাঙ্গামাটি প্রতিনিধি

দেশের সব সাংবাদিকের স্বার্থ সুরক্ষায় সংবাদপত্র ও গণমাধ্যমের প্রচলিত আইনকে সময়োপযোগী করে তোলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, প্রেস কাউন্সিলের আইন ও প্রবিধিমালা চূড়ান্ত করা হয়েছে। শিগিগরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। রবিবার রাঙ্গামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রবীণ  সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।