সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলাউদ্দিন তুষার সভাপতি এবং মোজাম্মেল হক লেনিন সাধারণ সম্পাদক হয়েছেন। আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া কমিটির সহ-সভাপতি মো. আকরাম আলী আকন্দ, মশিউল আজম, চন্দন কুমার পোদ্দার, যুগ্মসাধারণ সম্পাদক সোহেল তালুকদার, রুহুল আমিন, গোলাম সারোয়ার আকাশ, মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শহীদুজ্জামান, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান, অর্থ সম্পাদক দিলীপ কুমার রায় প্রমুখ মনোনীত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি