ক্যাপসন নিউজ১

টেলিভিশন ক্রেতাদের জন্য সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালু করল ওয়ালটন। বরাবরের মতো এবারের ক্যাম্পেইনেও ওয়ালটন টিভি ক্রয়ে থাকছে বিশেষ ছাড়। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাওয়ার সুবিধা। ১ নভেম্বর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে জানানো হয়, ওয়ালটন টিভি ইএমআইতে কেনার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। নভেম্বরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওয়ালটন টিভি ক্রয়ে এই নিশ্চিত ছাড় সুযোগ পাবেন ক্রেতারা। উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া প্রমুখ