ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জোকা এলাকায় নবনির্মিত মানিকগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে জেলা প্রশাসন যুব ও উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন এমপি এ এম নাঈমুর রহমান (দুর্জয়)। মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. আবুল হোসেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।