ইত্তেফাক রিপোর্ট
সাভারে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ এক নারী ও তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। গতকাল রবিবার সকালে সাভারের জালেশ্বর এলাকায় বিক্রির সময় ১৯০ পিস ইয়াবাসহ খালেদা আক্তার ৪০ নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া রাজফুলবাড়িয়া এলাকা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ গৌতম সরকার (৪১), রায়হান (৩০) ও জাকির হাসান (৩১) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। পরে সকালেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।