অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদ তথ্য গোপন করে নিম্ন আদালত থেকে জামিন হাসিল করেছেন বলে অভিযোগ করেছে দুদক। বিষয়টি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত ভার্চুয়াল বেঞ্চের নজরে আনা হয়েছে। একই সঙ্গে জামিনদানকারী আদালতে জামিন বাতিলের আবেদনও করেছে দুদক। আগামী ধার্য তারিখ ২২ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।
তিনি বলেন, বজলুর রশিদ হাইকোর্টের জামিন নামঞ্জুরের আদেশের নথি গোপন করে নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন। বিষয়টি হাইকোর্টের নজরে আনার পর সংশ্লিষ্ট আদালতে জামিন বাতিলের আবেদন করতে বলেছেন। এছাড়া দ্রুত মামলার আদেশের নথি দুদককে সরবরাহ করতে বিচারিক আদালতকে নির্দেশনা দিয়েছেন।