বৈবাহিক ধর্ষণ অর্থাত্ ম্যারিটাল রেপকে অপরাধ হিসেবে বিবেচনা করে বিদ্যমান আইনের সংশোধনী চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈবাহিক সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তি ধর্ষণ করলে তার শাস্তির বিধান রয়েছে। অথচ পারিবারিক নির্যাতনের মাধ্যমেও যে নারীরা ধর্ষিত হচ্ছে, তাদের জন্য আইনের সুরক্ষা নিশ্চিতে আইন সংশোধন এখন সময়ের দাবি।
আইনসচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন কমিশনের চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।
এক জন সাংবাদিকের পক্ষে গতকাল রবিবার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহিদ চৌধুরী জনি।