মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান অবিস্মরণীয় ------সাদেক সিদ্দিকী

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান অবিস্মরণীয়, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দিয়ে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।