সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্ট?নে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বা?ণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বা?ণিজ্যমন্ত্রী বলেন, গত বছর পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগে থেকেই আমরা প্রস্তুত ছিলাম। সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু করা হয়। তিন দিন আগে থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। ব্যবসায়ীদের লাভ, আমদানিকারকদের কমিশনসহ সব খরচ যোগ করে প্রতি কেজি পেঁয়াজের দাম কোনো অবস্থায় ৫৫ টাকার নিচে নামিয়ে আনা সম্ভব নয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আট থেকে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি হয়। ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর সংকট এবং দাম বেড়ে যাওয়ায় রপ্তানি বন্ধ করে দিয়েছে। তারা আগে থেকে আমাদের কিছু বলল না, হঠাত্ বন্ধ করে দিয়েছে। গতবারও একই অবস্থা হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের অনুসন্ধান করতে হবে, এ ৫৫ টাকা কি সঠিক দাম? আপনাদের সেই তথ্যই দর কমানোয় সাহায্য করবে।