থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন বলেছেন, তিনি বিক্ষোভকারীদেরকেও ভালবাসেন। দেশের সব নাগরিকই তার কাছে সমান। যদিও তার ক্ষমতা খর্বের দাবিতে বিক্ষোভ চলছে। গত কয়েক মাস ধরে বিক্ষোভের পর এই প্রথম গতকাল রবিবার বক্তব্য দিলেন রাজা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজা বলেন, থাইল্যান্ড সমঝোতার দেশ। এখানে সমঝোতার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। তবে বিক্ষোভকারীদের অন্যতম নেতা জুতাতিপ শ্রিখান বলেন, এটা রাজার কথার কথা। তিনি একদিকে এমন বক্তব্য দিলেও বিক্ষোভে সরকার শক্তি প্রয়োগ করছে। -রয়টার্স