জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের মানহানির মামলার রায় আজ 

২০১৬ সালের ২১ মে স্ত্রীকে বেদম পিটিয়ে তার মুখে মুঠোফোন ছুড়ে মারার অভিযোগ করেছিলেন জনি ডেপ এর স্ত্রী অ্যাম্বার হার্ড। জনি ডেপকে গণমাধ্যম 'স্ত্রী নির্যাতনের দায়ে অভিহিত করেছে কিনা', আজ সে সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ বিচারক। আজকের রায়টি ডেপ এবং তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দু'জনের ক্যারিয়ারেই বিশাল প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। বিচারপতি অ্যান্ড্রু নিকল লিখিতভাবে তার রায় দেবেন,করোনা মহামারীর কারণে ব্যক্তিগত কোনও শুনানি ছাড়া তাদের বিয়ের বিশদ বিবরণ প্রকাশ করবেন।

দ্য সান এর প্রকাশক এবং সংবাদপত্রের নির্বাহী সম্পাদক ড্যান ওয়াটনের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে ২০১৮ সালের এপ্রিলের প্রকাশিত একটি আর্টিকেলের বিরুদ্ধে মামলা করেছেন জনি ডেপ। আর্টিকেলে হার্ডেরকে লাঞ্ছিত করার অভিযোগ এনেছিলেন তারা। গত জুলাই মাসের তিন সপ্তাহের বিচার চলাকালীন ডেপ এবং অ্যাম্বার দু'জনই কাঠগড়ায় সাক্ষী দিয়েছেন।

 ২০১২ সালের জুনে দীর্ঘ ১৪ বছরের প্রেমের ইতি টানার ঘোষণা দেন জনি ডেপ আর ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা প্যারাডাইস। এতেই যেন ডেপ ও অ্যাম্বার হার্ডের প্রেমের সব বাধা দূর হয়ে যায়। দুই বছর চুটিয়ে প্রেম করার পর জনি ডেপ ২০১৪ সালে চুপিসারে সেরে ফেলেন বাগদান, তার থেকে ২৩ বছরের ছোট হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

এই মডেল অভিনেত্রী একটি লিখিত বক্তব্যে সাবেক প্রেমিক ও স্বামী জনি ডেপের সঙ্গে সংসার জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। ৩২ বছর বয়সী এই তারকা অভিনেত্রী আদালতে মানহানির মামলা ঠুকে দেন ও ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চান।লিখিত বক্তব্যে অ্যাম্বার বলেন, ‘বিয়ের মাত্র এক বছরের মাথায় আবিষ্কার করলাম, জনি চরমভাবে মাদকাসক্ত। মাঝেমধ্যে সে এমন সব চেতনানাশক ওষুধ খেতো, যেগুলো নিষিদ্ধ ছিল বা কিছু কিছু অসুখে ওষুধ হিসেবে চিকিৎসকেরা রোগীকে দিতেন।

ডেপ চেতনানাশক ওষুধের ব্যবহারকে স্বীকার করে বলেছিলেন, তিনি গাঁজা, কোকেন, এক্সট্যাসি এবং ম্যাজিক মাশরুম গ্রহণ করেছিলেন এবং ওপিওড ব্যথানাশক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি আরও বলেন, আমি কখনোই আমার স্ত্রীর উপর হিংস্র হই নি।

এদিকে দ্য সান  নিউজ পেপারের আইনজীবী সাশা ওয়াস জনি ডেপের উপর অভিযোগ তুলে বলেন, নিয়মিত হোক বা অনিয়মিতভাবেই হোক ডেপ তার স্ত্রীর উপর নির্যাতন চালিয়েছিলেন।

ইত্তেফাক/এএইচপি