করোনায় আক্রান্ত হওয়ার খবর 'গোপন' করেছিলেন প্রিন্স উইলিয়াম

গত এপ্রিল মাসে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম । ধারণা করা হচ্ছে , প্রিন্স  উইলিয়াম ও তার বাবা একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি। 

 জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপনে রেখেছিলেন প্রিন্স উইলিয়ম। কারণ তিনি চাননি দেশজুড়ে হইচই শুরু হোক। 

 এ বিষয়ে যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেস  কোনো মন্তব্য করতে  রাজি হয়নি। 

ইত্তেফাক/এআর