জয়পুরহাটে ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির পাশে পুকুরের ধারে ফুল তুলতে গিয়ে অসাবধান বশত পুকুরের পানিতে পা ফসকে পড়ে গিয়ে  লামিয়া নামে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।    

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এ এস এম আলমগীর জাহান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, লামিয়া জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের করিম নগর গ্রামের সেলিম ইসলামের মেয়ে। রবিবার সন্ধ্যার আগে জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশী সিরাজুল ইসলাম জানান,  পুকুরের ধারে ফুলের গাছ রয়েছে। ধারনা করা হচ্ছে খেলাধূলার এক পর্যায়ে শিশু লামিয়া ফুল তুলতে পুকুরের ধারে যায়।  সেখানে পা ফসকে পানিতে পড়ে।বিকালে শিশু লামিয়াকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন।  অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। শিশু কন্যা লামিয়াকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু লামিয়ার পানিতে ডুবে অকাল মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইত্তেফাক/এমআরএম