করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। রবিবার একটি টুইট বার্তায় গেব্রেয়াসুসু নিজেই এমনটি জানিয়েছেন।
টুইট বার্তায় গেব্রেয়াসুস বলেন, আমি ভালো আছি এবং কোনো উপসর্গ নেই কিন্তু আগামী কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে বাসা থেকে অফিস করবো।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ৫ হাজার ১৯৪ জন।
ইত্তেফাক/এআর