নিলাম ছাড়াই সড়কের শতাধিক গাছ কাটার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ব্র্যাক অফিসের কাছে থেকে ‘মধুটিলা ইকোপার্ক’ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। সড়কটি প্রশস্ত করতে দুইপাশের নানা প্রজাতির প্রায় শতাধিক কোন প্রকার গাছ নিলাম ছাড়াই সংশ্লিষ্টরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

গত মঙ্গলবার সরজমিনে গিয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ১নং নন্নী ইউনিয়ন ব্র্যাক অফিসের সামনে থেকে পর্যটন এলাকা মধুটিলা ইকোপার্ক পর্যন্ত প্রায় ৫ কিলামিটার সড়ক ভেঙে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে ইকোপার্কে যাওয়ার দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এমন অবস্থায় ইকোপার্কে যাওয়ার সুবিধার্থে নালিতাবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তত্বাবধানে নবিদ প্রকল্পের আওতায় ৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১২ ফুটের সড়কটিকে ১৮ ফুট প্রশস্ত করে কার্পেটিং এর কাজ শুরু করেন সম্প্রতি। সড়কটি প্রশস্ত করতে গিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় শতাধিক মেহগনি ও আকাশমণি গাছ কোনপ্রকার নিলাম ছাড়াই কেটে ফেলা হয়েছে। সড়ক দুইপাশে ৩ ফুট করে ৬ ফুট প্রশস্ত করার ফলে অল্প কয়েকটি গাছকাটা পড়ার কথা থাকলেও ঢালাওভাবে সড়কের সীমানার বাহিরে শতাধিকের বেশি মেহগনি ও আকাশমণি গাছ কেটে গাছগুলি লাপাত্তা করা হয়েছে। এলজিইডির কার্য্য সহকারী আমজাদ হোসেন এবং কমিউনিটি অর্গানাইজার মো. রফিকুল ইসলাম দায়িত্বে থাকা অবস্থায় গাছকাটা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকার লোকজনের সাথে স্থানীয় জনপ্রতিধিরা গাছ লাপাত্তার জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। 

আরও পড়ুন: মা হলেন ‘ম্যায় হু না’ খ্যাত অভিনেত্রী অমৃতা রাও

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় লোকজন রাস্তার পাশের কিছু গাছ কেটে নিচ্ছে শোনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। চেয়ারম্যানরা কিছু গাছ তাদের জিম্মায় ইউপি পরিষদের রেখে দিয়েছেন। 

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, রাস্তার পাশের সরকারি গাছ এলাকার লোকজন কেটে নিচ্ছে শোনার পর মেম্বারের মাধ্যমে কিছুগাছ পরিষদের এনে রেখে দিয়েছি।

নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনও একই কথা বলেন। প্রয়োজনের অতিরিক্ত গাছকাটা এবং কাটাগাছ গায়েব হওয়ায় সন্ধান করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

ইত্তেফাক/এএএম