কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৩টি ডাম্ব ফেরিসহ মোট ৮টি ফেরি চলাচল করছে। সোমবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নৌরুটে ৩টি ডাম্ব ও ২টি কেটাইপ, ২টি মিডিয়াম ও ১টি ছোট ফেরি চলাচল করতে দেখা গেছে। ফেরিগুলো জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করছে। এতে পারাপারে আগের চেয়ে প্রায় আধ ঘণ্টা সময় বেশি ব্যয় হচ্ছে।
আরো পড়ুন: ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরেই কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়। দীর্ঘ ২২ দিন টানা বন্ধ থাকার পর গত শুক্রবার সকাল থেকে জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে ২টি কেটাইপ, ২টি মিডিয়াম ও ১টি ছোট ফেরি চলাচল শুরু করে। সোমবার সকাল থেকে ৩টি ডাম্ব ফেরি চলাচলও শুরু হয়। তবে ফেরিগুলো ধারণ ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধ ঘণ্টা সময় বেশি লাগছে। ২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধ্যার পর থেকে ২-৩ টি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। তবে সন্ধ্যার পর চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ফেরি চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় উভয় ঘাটে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্র্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এদিকে নব্যতা সংকটের কারণে এরুটে চলাচলকারী লঞ্চ ও স্পীডবোটগুলোও প্রায়ই ডুবোচরে আটকে যাচ্ছে।
ইত্তেফাক/এএএম