করোনায় ইরানে মৃত্যুর নতুন রেকর্ড

ইরানে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রাত্যহিক হিসাবে মৃতের সংখ্যার নতুন রেকর্ড দেখা গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। ।

বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা বলা হয়, ইরানের স্বাস্থ্য ও হাসপাতাল বিষয়ক মন্ত্রণালয়ের নারী মুখপাত্র সিমা সাদাত লারি দেশটিতে করোনা ভাইরাস নিয়ে এসব তথ্য জানান। 

প্রতিদিনের সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭ হাজার ৭১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইরানে এনিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ২০ হাজার ৪৯১ জনে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন মৃতের সংখ্যা যোগ করে ইরানে করোনা মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৫ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের পর ড. ফাউচিকে বরখাস্ত করবেন ট্রাম্প!

সিমা সাদাত লারি জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৬৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২৪৪ রোগীর অবস্থা আশংকাজনক।

ইত্তেফাক/আরআই