সাগরে যার জন্ম, নগরে বাস
মায়ের ছেলে হয়ে পুত্রের সর্বনাশ!
ছোট ছোট ছেমরি
পরে সাদা শাড়ি
নায় না দায় না
তাও খুব সুন্দরী!
দিনের বেলা ঘুমিয়ে থাকে
রাতের বেলায় জাগে
শিশু বুড়ো মামা ডাকে
প্রীতি-অনুরাগে।
তিন অক্ষরে নাম যার—ঘরে ঘরে রয়
প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়
শেষের অক্ষর বাদ দিলে বিছা তাদের কয়।
তেরো মাস বয়সেতে হয় ছেলের মা
ছেলে হয় গণ্ডায় গণ্ডায়—এ কেমন মা?
ঝাপরি ঝুপরি গাছটি
ফল ধরে বারোটি
পাকলে হয় একটি!
শুঁড় দিয়া করি কাজ—নই আমি হাতি
করি পরের উপকার, তবু খাই লাথি!
উত্তর আগামীকাল