অকৃতজ্ঞতা
যে পাতে খায়, সেই পাত ছেঁড়ে বা মাড়ায়। যার নিন্দে তার পিন্দে। অকালে খাইয়া কোষ, সুকালে দিল দোষ। কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি। খায়দায় আমার বাড়ি, ছাও তোলায় কামার বাড়ি। যার পরে খায় তারই ভিটায় ঘুঘু চরায়। যার শিল তার নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। নায়ে বসে তলা ছেদ। ওলো আমার কলমিলতা, জল শুকালে থাকবি কোথা?