বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সদস্য আবদুল ওয়াদুদ পিন্টুকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী। সংবর্ধিত বাফুফের নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘জেলায় জেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। আর ফুটবলকে তৃণমূল পর্যায়ে পুনর্জীবিত করার জন্য আট ঊর্ধ্ব বয়সিদের প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’