কালভার্টে গর্ত ঘটছে দুর্ঘটনা

নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সিংহেরগাঁও মুন্সিবাড়ি নামক স্থানে একটি কালভার্টের মাঝখানের কিছু অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। বেরিয়ে পড়েছে রড। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সিংহেরগাঁও গ্রামের বাসিন্দা নাবালক ফকির জানান, কালভার্টটি অনেক দিনের পুরোনো। তাই এটি নতুন করে নির্মাণ করা দরকার। স্থানীয় আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, এলজিইডির কর্মকর্তাদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হচ্ছে না। কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, অচিরেই কালভার্টটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।