ইমো প্রতারণায় বাঘায় তিন যুবক গ্রেফতার

বাঘায় ইমো প্রতারণায় জড়িত থাকার অপরাধে আলমগীর হোসেন, আলামিন ও সজীব নামের তিন যুবককে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। রবিবার রাতে আলমগীরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারি জানান, ইতিমধ্যে দুই মামলায় আট সদস্যকে আটক করেছে বাঘা থানার পুলিশ।