আটঘরিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

আটঘরিয়ায় সোমবার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন (২২)। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নিহত গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে পরিবার থেকে জানা গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী জাহিদ হোসেন ও শাশুড়ি রাশিদা খাতুনকে আটক করা হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।