বিশ্বনাথে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বিশ্বনাথে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র রবিউল ইসলাম (১২) হত্যা মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের আজিজুর রহমান গেদুর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।