ঘরবাড়ি নির্মাণের জন্য ইট বালু সিমেন্ট রড দরকার হয়। আর এই সব প্রয়োজনীয় জিনিসপত্র দোকান থেকে এনে রাখা হয় রাস্তার ওপর। যার ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়ে। এতে যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না। অনেক সময় দুর্ঘটনা ঘটে। আর এইসব দুর্ঘটনার ফলে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণসামগ্রী রাস্তার ওপর যাতে না রাখা হয়, সেজন্য কঠোর ব্যবস্থা নিন।
জাফরুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়