পৌর বর্জ্য থেকে জ্বালানি কেন্দ্রের ভিত্তি স্থাপন

পৌর বর্জ্য থেকে জ্বালানি উত্পাদনে যাচ্ছে দেশ। যার প্রথম কেন্দ্রটি বসতে যাচ্ছে সিরাজগঞ্জের বনবাড়িয়ায়। সোমবার হয়ে গেলো এর ভিত্তিপ্রস্তর স্থাপন। যুক্তরাজ্যের স্কলার্স পাওয়ার লিমিটেড ও তাদের বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান এনডিউরিং এনার্জি লিমিটেড যৌথভাবে বাস্তবায়ন করবে এই প্রকল্প। উদ্যোক্তারা প্রত্যাশা করছেন এর মধ্য দিয়ে বায়ুদূষণ কমবে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্যমতে, আমাদের দেশে বায়ুদূষণের প্রায় ১৫% এখন হচ্ছে পৌরবর্জ্যের কারণে। যা অত্যন্ত ভয়ানক, একটা অসুস্থ বিকলাঙ্গ ভবিষ্যত্ প্রজন্ম দেখতে পাওয়ার ইঙ্গিত। প্রকল্পের উদ্বোধনী আলোচনায় বক্তারা বিষয়টিতে গুরুত্ব দেন।

প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডা. হাবিবে  মিল্লাত মুন্না, এমপি এবং সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক, পুলিশ সুপার হাসিবুল আলম এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন স্কলার্স পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শামসুন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. রফিকুল ইসলাম এবং এনডিউরিং এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এম. নুর-এ-আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর.ই.সি এর সিইও পিট মালভানি, বেঙ্গলি পার্টনার্স লিমিটেডের পরিচালক রবার্ট কেবল ও রিচার্ড ক্ল্যাপ, ড্রাইক্লোন ইনকের পরিচালক রিচার্ড কের্সেই।—প্রেস বিজ্ঞপ্তি