শিবালয় উপজেলা পরিষদ চত্বরে গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে। ‘স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক মেলায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সভাপতিত্ব করেন ইউএনও বি এম রুহুল আমিন রিমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহসান হাবিব। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, বিসিএসআইয়ের অফিসার গোলাম মোস্তফা, এসি (ল্যান্ড) ফারাশিদ বিন এনাম, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজুর রহমান প্রমুখ। মেলায় বিভিন্ন স্টল স্থাপন করা হয়।