আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষার্থীসহ অন্তত ২২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। কয়েকঘন্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়। খবর বিবিসি, আলজাজিরা ও এনডিটিভির
কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা শুাং হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ইরানের দূতও। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তিন জঙ্গি পিস্তল, কালাস্কনিভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বদিকের ক্যাম্পাসে চড়াও হয়। মূলত আইন ও সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাসই হামলা চালায় তারা। সেই সময় ওই ক্যাম্পাসে একটি এক্সজিবিশান চলছিল। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ও বহু মানুষ সেখানে হাজির ছিলেন। আচমকা বোমা-গুলির শব্দে আতংকিত হয়ে পড়েন উপস্থিত সকলে। দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে। বন্দুকধারীরা আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পলায়নপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে। বইমেলায় আকস্মিকভাবে তিন জঙ্গি এই হামলা চালায়। আইএসআই এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।