বাবার চেয়ে কঠোর পরিশ্রমী আর কেউ নেই: ট্রাম্প কন্যা ইভাঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাবার জন্য ভোট চাইছেন ইভাঙ্কা। ট্রাম্প কন্যা প্রেসিডেন্ট হিসেবে বাবার প্রশংসাও করছে রীতিমত।

এক টুইট বার্তায় ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্টের চেয়ে কঠোর পরিশ্রমী আর কেউ নেই। তিনি মাঠে থেকে সব ধরণের কাজ করে গেছেন। আপনারা আগামী ৪ চার বছরের জন্য নতুন করে আমার বাবাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন। 

এদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেনালিয়া ট্রাম্পও। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা আগামীতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় দেখতে চাই। এই নির্বাচন আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন অনেক ক্রিটিক্যাল।

আরও পড়ুন: ওবামা প্রশাসনের সমালোচনায় মেলানিয়া ট্রাম্প, ভোট চাইছেন স্বামীর জন্য 

টুইট বার্তায় তিনি আরও বলেন, আপনারা আমেরিকার বন্ধুকেও (ট্রাম্প) ভোট দিতে পারেন আবার জো বাইডেনকেও ভোট দিতে পারেন।  তিনি বলেন, আমরা তাকে ভোট দিতে যাবো না যে আমাদের অন্ধকারে নিমজ্জিত করবে। আমার ট্রাম্পের মতো সেই প্রেসিডেন্টকে ভোট দিতে দিবো যিনি আমাদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলবে।   

ইত্তেফাক/আরআই