লিভারপুলের বিপক্ষেও নেই আগুয়েরো

পেশির চোটের কারণে সার্জিও আগুয়েরো খেলেননি ম্যানচেস্টার সিটির শেষ দুই ম্যাচে। এদিকে গ্যাব্রিয়েল জেসাসও চোটের কারণে মাঠের বাইরে। দুই স্ট্রাইকার মাঠের বাইরে থাকলেও আগামী সপ্তাহে লিভারপুলের মুখোমুখি যখন হবে ম্যানসিটি, আগুয়েরোকে ফেরানোর জন্যে তাড়াহুড়ো করবে না দলটি, জানিয়েছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। বলেছেন, ‘আমরা এমন কিছু করব না যাতে করে অগ্রগতি ব্যাহত হয়। কিন্তু সে উন্নতি করছে। আমি জানি না লিভারপুলের বিপক্ষে পাব কি না কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর সে তৈরি থাকবে।’