প্রস্তুতি ম্যাচেও উজ্জ্বল সুমন খান

স্পোর্টস রিপোর্টার

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল মাতিয়ে ছিলেন সুমন খান। ডানহাতি এই ফাস্ট বোলার ৩৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। তার বোলিং নৈপুণ্যে ট্রফি জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দুই দিনের প্রস্তুতি ম্যাচেও উজ্জ্বল সুমন খান। গতকাল ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে টিম-এ-এর হয়ে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। একই দলের হয়ে বাঁহাতি স্পিনার হাসান মুরাদও ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন।

গতকাল সুমন খান ও হাসান মুরাদের তোপে পড়ে টিম-বি ২৬৬ রানে অলআউট হয়। ৮০ ওভার ব্যাট করেছে দলটি। আগের দিন ৪০৬ রান করেছিল টিম-এ। সঙ্গত কারণে এইচপির দুই দিনের প্রস্তুতি ম্যাচটাও ড্র হয়ে গেছে। গতকাল নাঈম শেখ ৮৩, মৃত্যুঞ্জয় ৫৮, তৌহিদ হূদয় ৪২, পারভেজ হোসেন ইমন ৩৫ রান করেন। দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর আজ বিশ্রামে থাকবে এইচপি দল।