ইত্তেফাক রিপোর্ট
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২৩ লাখ ৩৬ হাজার ৩৪৩টি শেয়ার ৩২ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১ কোটি ৩৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাত্ ৩ কোটি ২৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া এসএস স্টিলের ১১ লাখ ৩৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৬ লাখ ১৭ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৮৯ হাজার টাকার, প্রভাতী ইনসিওরেন্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ১০ লাখ ১৭ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৬ হাজার টাকার, পিপলস ইনসিওরেন্সের ১৪ লাখ ৮৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টুর ৫ লাখ ৮৫ হাজার টাকার, ফরচুন সুজের ৫ লাখ ২৮ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৩০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫ লাখ ১০ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ১১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।