কমিউনিটি ক্লিনিকের ওয়েবসাইট কি অচল?

সরকারের একটি সফল প্রতিষ্ঠান প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করা হয় এটি। কিন্তু দুঃখের বিষয়, প্রতিষ্ঠার ২২ বছরেও সচল হয়নি কমিউনিটি ক্লিনিকের ওয়েবসাইট। নেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও সচিব মহোদয়ের প্রোফাইল। নেই দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকের প্রোফাইল। এছাড়া নোটিশ বোর্ড, তথ্য প্রদানকারী কর্মকর্তা ও সর্বশেষ সংবাদ বলতে কিছুই নেই। পরিশেষে, কমিউনিটি ক্লিনিকের ওয়েব সাইট সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুজন কুমার মালো

ভাংগা, ফরিদপুর