ইন্টারনেট ব্যবহারে কতটা সচেতন আমরা?

ইন্টারনেটের মাধ্যম  খুব অল্প সময়ে বিশ্বের এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, জীবনকে সহজতর করতে আমরা কমবেশি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি। একজন শিক্ষার্থী তার একাডেমিক পড়াশোনার বাইরে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। শুধু শিক্ষার্থী নয় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক প্রতিটি মানুষ তাদের দৈনন্দিন জীবনে তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তবে এই ইন্টারনেট ব্যবহারে আমরা কতটুকু সচেতন, তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে।

ইন্টারনেটের সুবিধা ভোগ করতে হলে প্রথমত আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে হয়। একটা অ্যাকাউন্ট খুলতে হলে প্রয়োজন হয় ব্যক্তিগত অনেক তথ্য। আর ইন্টারনেটে অনেক হ্যাকার ওত পেতে থাকে। কিছু হ্যাকার আছে যারা সবসময় মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা করে। অনেক সময় বিভিন্ন আইডি হ্যাক হয়ে যায়। আর হ্যাকার এসব আইডি হ্যাক করে পার্সোনাল ইনফরমেশন সংগ্রহ করে। অনেক সময় তারা ভুক্তভোগীকে ব­্যাকমেইল করা শুরু করে, যা তার বাস্তব জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সর্বসাধারণকে ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে হবে।

ইসরাত জাহান, চট্টগ্রাম কলেজ