চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার ৫০ শয্যাবিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইড ওয়াল নির্মাণের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই তা ধসে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে ভাঙন রোধে গাইড ওয়াল নির্মাণ করা হয়। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, সঠিক সিডিউল না মেনে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে এ কাজ করা হয়েছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম গাইড ওয়াল ধসে পড়ার বিষয়টি স্বীকার করেছেন।