নাটোর প্রতিনিধি
নাটোরে কমলা ও মাল্টার চাষ করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা মো. জুলহাস নবী প্রদীপ শহরের আলাইপুর এলাকায় ৩০ বিঘা জমির অধিকাংশ এলাকা জুড়ে মাল্টা আর কমলা চাষ করছেন। তিনি জানান, ক্রেতারা আগাম ফলের চাহিদা জানিয়ে ফল কিনে নেন। গত বছর সীমিত পরিসরের প্রথম উত্পাদনে বিক্রি হয়েছিল ১০ লাখ টাকার ফল। অনেক উদ্যোক্তা এবং সৌখিন ব্যক্তিরা নিয়মিত পরিদর্শনে আসছেন এবং কিনছেন তাদের পছন্দের ফল কিংবা গাছের চারা। নাটোর সদর উপজেলা কৃষি অফিসার মো. মেহেদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ প্রযুক্তিসহায়তা দেওয়া হচ্ছে।