ভাঙনের কবলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

কামারখালী ইউনিয়নে মধুমতী ও গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে গন্ধখালীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক। এতে বন্ধ হয়ে গিয়েছিল যানবাহনসহ মানুষের চলাচল। সম্প্রতি গন্ধখালীর মতিয়ার রহমান মোল্যা নামে একজনকে নগদ ১০ হাজার টাকা দিয়ে তার বাড়ির উঠানের ওপর দিয়ে রাস্তা করে জনসাধারণ ও ছোট যান চলাচলের সাময়িক ব্যবস্থা করা হয়েছে। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু জানান, সাময়িকভাবে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।