শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখা। সে উপজেলার ছল্ফাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের মৃত আলামীনের ছেলে শাওন। সোমবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।