নওগাঁ প্রতিনিধি ও আত্রাই সংবাদদাতা
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে আত্রাই-সিংড়া সড়কের মালিপুকুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাত থেকেই হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। মামলা হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।