ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪। সোমবার সন্ধ্যায় জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন জেলা শহরের পৌর এলাকার মো. জুয়েল (৩২) ও সরাইলের সোহাগ (২৯)।
অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।