স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে মঙ্গলবার দুপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে খাদ্যে রাসায়নিকদ্রব্য মিশানো, ওজনে কম দেওয়া, নিষিদ্ধ পণ্য বিক্রি ও পণ্যে মূল্য তালিকা না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়। চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া জরিমানা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান চালানো হয়।