সেনবাগে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজারে হক মার্কেটে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি দোকান। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের হক মার্কেটের মান্নানের কুলিং কর্নারের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা।

হোমনায়  বসতঘর ভস্মীভূত

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলার মিরাশ গ্রামে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর ভস্মীভূত হয়েছে। হোমনা ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান, তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।