রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদারের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে ভান্ডারিয়ায় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি...রাজেউন)।
বিকেলে কাউখালীর কেউন্দিয়া পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আছরবাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ।
ইত্তেফাক এসি