গাজীপুর প্রতিনিধি
গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত কৃষি শ্রমিকদের নিয়মিতকরণসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল ইনস্টিটিউটের শ্রমিক সমিতি গাজীপুর শাখার ব্যানারে বের হওয়া মিছিল মূল ক্যাম্পাসসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাপরিচালকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। শ্রমিক সমিতির গাজীপুর শাখার সভাপতি মো. লেহাজ উদ্দিন লাহুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঐ সংগঠনের সাধারণ সম্পাদক মো. লেহাজ উদ্দিন, কৃষি শ্রমিক নেতা আবুল হোসেন, সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন, রুহুল আমিন প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে তাদের পেশকৃত পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।