দীর্ঘ প্রতিক্ষার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে পোস্ট করে চলেছেন। এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দিলো হোয়াইট হাউজ।
এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় ট্রাম্পকে ‘ফৌজদারি বিচার সংস্কারক’ উপাধি দিয়েছে। এতে বলা হয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সংস্কার করেছেন। যার ফলে দেশের প্রত্যেক কমিউনিটি সুবিধা পেয়েছে। এমনকি যারা অপরাধ করেছে কিংবা নিয়ম ভঙ্গ করেছে তাদের দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছে। এতে করে অনেক পরিবারই বেঁচে গেছে।
টুইটে আরো বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্যে লড়াই করেছেন। লড়াই না করলে বিচার ব্যবস্থার পরিবর্তন সম্ভব হতো না।
এবারের নির্বাচনের আগে ১০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে গত একশ বছরের হিসাবে নতুন রেকর্ড হতে পারে। দেশটির মোট ভোটার ২৩ কোটি।
ইত্তেফাক/টিআর