ট্রাম্প ১৪, বাইডেন ১২ অঙ্গরাজ্যে এগিয়ে: মার্কিন মিডিয়া  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  এরই মধ্যে দেশটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির মিডিয়া জরিপে বলা হয়েছে,  ট্রাম্প ১৪ এবং বাইডেন ১২ রাজ্যে এগিয়ে রয়েছে।  

ট্রাম্পের এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে, ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া প্রভৃতি।  এসব রাজ্যে ট্রাম্প ২০১৬ সালে জিতেছিলেন।  

বাইডেনের এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে,  নিউইয়র্ক, ওয়াশিংটন, কানেটিকাট ইত্যাদি। এসব রাজ্যে ২০১৬ সালে হিলারি ক্লিনটন জিতেছিলেন। 

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ফলাফল বলছে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 

ইত্তেফাক/এসআর