ট্রাম্পের জয়ী হওয়ার ঘোষণায় 'চরম বিরক্ত' রিপাবলিকানরা

ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।আর এতে চরম বিরক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সদস্যরা। 

এবিসি নিউজকে ট্রাম্পের উপদেষ্টা ক্রিস ক্রিস্টি বলেন, কৌশলগতভাবে এটি ভুল। এটি বাজে রাজনৈতিক সিদ্ধান্ত।

পেনিসিলভেনিয়ার সাবেক রিপাবলিকান সিনেটর রিক স্যান্টোরাম বলেন, আমি চরম বিরক্ত । ট্রাম্পকে প্রতারক উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় ট্রাম্প ভুল করেছে। 

ইত্তেফাক/এআর