সাশ্রয়ী মূল্যের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যাতে ব্যবহূত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, শক্তিশালী র্যাম-রমসহ অত্যাধুনিক সব ফিচার। ‘প্রিমো আরএমফোর’ মডেলের ওই ফোনটির দাম ১০,৫৯৯ টাকা। তবে প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য থাকছে ১০০০ টাকা মূল্যছাড়। ফলে এর দাম পড়বে মাত্র ৯,৫৯৯ টাকা।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে বিনামূল্যে ফোনটির প্রি-বুক দেয়া যাচ্ছে। পাশাপাশি দেশের যে-কোনো ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ১ হাজার টাকা জমা দিয়ে ফোনটির আগাম ফরমায়েশ দেয়ার সুযোগ রয়েছে।
দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ‘প্রিমো আরএমফোর’ মডেলের ওই ফোনে ব্যবহূত হয়েছে ৫৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যাতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা। ফলে এটির মাধ্যমে পাওয়ার ব্যাংক হিসেবে অন্য ডিভাইসে চার্জ দেয়া যাবে।
এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ১.৮ গিগাহার্টজের এআরএম কোর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারন্যাল মেমোরি, আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত অটোফোকাস ট্রিপল ক্যামেরা। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহক।