‘ডেট’ করছে ব্লেন্ডারবট

 

ব্যবসায়িক কাজে প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলতে কাস্টমার কেয়ার সার্ভিস, সেলস, মার্কেটিং ও টেকনিক্যাল সাপোর্ট দিতে চ্যাটবট ব্যবহূত হয়। এবার এই চ্যাটবটকে মানুষের আদল দিয়ে ‘ডেটে’ পাঠানো হয়েছে। সেখানে ব্লেন্ডারবট ও কুকি আলোচনা করছে রাজনীতি, ধর্ম, ইংল্যান্ডের রানি কিংবা মাসকারার মতো বিউটি প্রোডাক্ট নিয়ে। ব্লেন্ডারবট তৈরি করেছে ফেইসবুকের এআই ডিভিশন। তবে ওপেনসোর্স এই বটকে প্রতিযোগিতায় নামানো উদ্যোগ ফেইসবুকের নয়। অন্যদিকে, কুকি তৈরি করা হয়েছিলো শখের বশে। স্টিভ ওরসইউক নামের এক ব্যক্তি এটি তৈরি করেন।